Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

নিজের প্রস্রাব খেয়ে বেঁচে ছিলেন কিশোর, ৯৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার (ভিডিও)

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নিজের প্রস্রাব খেয়ে বেঁচে ছিলেন কিশোর, ৯৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার (ভিডিও)

তুরস্কের উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন। তাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশ থেকে উদ্ধার করা হয়। ভূমিকম্পের ৯৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া এই কিশোর বেঁচে থাকার জন্য নিজের ‘প্রস্রাব’ পান করেছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাজিয়ানটেপের সেহিতকামিলের একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচ থেকে আদনান মুহাম্মেত কুরকুতকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে কুরকুত উদ্ধারকারীদের বলেন, বেঁচে থাকার জন্য নিজের ‘প্রস্রাব’ পান করেছেন। এসময় উদ্ধারকারীদের অপেক্ষায় ছিলেন তিনি।

এক প্রশ্নের জবাবে কুরকুত বলেন, বেঁচে থাকার জন্য আমি নিজের প্রস্রাব পান করেছি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই আমি বেঁচে আছি। আমি আপনাদের জন্য অপেক্ষা করেছি। আপনারা এসেছেন, আল্লাহকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।

 

ধ্বংসস্তূপে থাকা অবস্থায় কারও শব্দ শুনতে পেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে কুরকুত বলেন, আমার একটি কুকুর রয়েছে। এসময় উদ্ধারকারীরা বলেন, আমরা কুকুরটির খোঁজ করব।

তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক হাজার ভবন ধসে পড়ে। মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের। কেবল তুরস্কেই আহতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

সুত্র:টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।