Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

নিজের জন্মদিনে পুত্র সন্তানের বাবা হলেন শান্ত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নিজের জন্মদিনে পুত্র সন্তানের বাবা হলেন শান্ত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত ছেলে সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও।

সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শান্ত। এছাড়া মা ও বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।