Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

admin • 05 Oct 2023, 06:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। জয়ের জন্য নিউজিল্যান্ডকে ২৮৩ রান করতে হবে।

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্রিটিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেছেন ডেভিড মালান, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক ও মঈন আলি।

পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে সঙ্গে নিয়ে ৭২ বলে ৭০ রানের জুটি গড়েন রুট। ৪২ বলে দুই চার আর ২ ছক্কায় ৪৩ রান করে দলীয় ১৮৮ রানে ফেরেন বাটলার।

এরপর রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। দলীয় ২২১ রানে তিনি আউট হন ২০ রান করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।