Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
এক্সক্লসিভ

নাশকতা ঠেকা‌তে বাসে যাত্রীর ছদ্মবেশে থাক‌বে র‌্যাবের গোয়েন্দারা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নাশকতা ঠেকা‌তে বাসে যাত্রীর ছদ্মবেশে থাক‌বে র‌্যাবের গোয়েন্দারা

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সারা‌ দে‌শে অভিযান শুরু কর‌বে ব‌লে জানিয়েছেন র‌্যা‌বের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

 

এছাড়াও হরতাল-অব‌রো‌ধে নাশকতা ঠেকা‌তে দেশজুড়ে ৪০০ টহল টি‌মের পাশাপা‌শি চোরা‌গোপ্তা হামলা রুখ‌তে যাত্রীর ছদ্মবেশে বাসে থাক‌বে র‌্যাবের গোয়েন্দা সদস‌্যরা।

 

শনিবার (১৮ নভেম্বর) দুপু‌রে কারওয়ান বাজা‌রে র‌্যা‌ব মি‌ডিয়া সেন্টা‌রে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি। সেই সঙ্গে বৈধ অস্ত্র ব‌্যাবহারকারী‌দের বিষ‌য়েও নজর রাখা হ‌চ্ছে ব‌লেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

   

গেল ২৯ অক্টোবর ৩০০ ফিট রো‌ডে হরতালের সমর্থনে মি‌ছিল ও ভাঙচুর ক‌রেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদ‌লের সা‌বেক সহ-সভাপ‌তি আবু তা‌লেব মাস‌ুম।

   

পরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে নাশকতার সঙ্গে সম্পৃক্ত থাকায় আবু তালেব মাসুমকে তার এক ঘনিষ্ঠ সহযোগীসহ কক্সবাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

দুপুরে এ নিয়ে কারওয়ান বাজা‌রে র‌্যা‌ব মি‌ডিয়া সেন্টা‌রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে র‌্যা‌বের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, নাশকতা ও অগ্নিসং‌যোগ ক‌রে তার ভি‌ডিও দলীয় ঊর্ধ্বতন নেতাকর্মী‌দের পাঠা‌তেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুম।

 

র‌্যাবের এই কর্মকর্তা জানান, রোববা‌রের (১৯ নভেম্বর) হরতালকে কেন্দ্র ক‌রে সারা ‌দে‌শে নিরাপত্তা বাড়া‌নোর পাশাপা‌শি, চোরা‌গোপ্তা হামল‌া রুখ‌তে ছদ্মবেশে থাক‌বে র‌্যাব সদস‌্যরা। সেই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু কর‌ছে র‌্যাব। পাশাপাশি বৈধ অস্ত্র ব‌্যবহারকারী‌দের বিষ‌য়েও নজর রাখা হ‌চ্ছে ব‌লে জানান র‌্যা‌বের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।