Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

নারীর মুখ ঢাকা ও পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক ঘোষণা

admin • 25 Aug 2024, 02:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নারীর মুখ ঢাকা ও পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক ঘোষণা

নারীদের মুখ ঢেকে চলা ও পুরুষদের দাড়ি রাখাকে বাধ্যতামূলক ঘোষণা করেছে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান সরকার। গত সপ্তাহে নীতিনৈতিকতা-বিষয়ক একগুচ্ছ নিয়মকানুনকে আইন হিসেবে কার্যকর করা শুরু করেছেন তারা। খবর, রয়টার্সের।

 

এই আইন গুলোর মধ্যে আরও রয়েছে গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না, নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া যাবে না ইত্যাদি। শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২২ সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রিতে ওই নিয়মকানুনের কথা উল্লেখ করা হয়েছিল।

দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকতুল্লাহ রাসোলি এক বিবৃতিতে জানিয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা–বিষয়ক ৩৫টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে।

নৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন আইন গুলো কার্যকর করা শুরু করেছে। নিয়মভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, নারীর অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয় খুলে না দেওয়ায় তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে পশ্চিমা দেশগুলো। এই নতুন আইন স্বীকৃতির পথকে আরও জটিল করে তুলেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।