Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

নারীর অ্যাকাউন্টে ভুলে ৯৪০ কোটি টাকা দিল ব্যাংক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নারীর অ্যাকাউন্টে ভুলে ৯৪০ কোটি টাকা দিল ব্যাংক

এক নারীর অ্যাকাউন্টে ভুলে ৮ কোটি ৬০ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৯৪০ কোটি ৮৩ লাখ টাকা) দিল মালয়েশিয়ান মেব্যাংক। তবে এ অর্থ ওই নারী তুলতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

গত মাসের শেষের দিকে হাফিদজাহ আবদুল্লাহ দেখতে পান যে তাঁর অ্যাকাউন্টে ৮ কোটি ৬০ লাখ ডলার জমা করা হয়েছে। এই ভুল দেশটির জন্য একটি বড় বিপর্যয় হতে পারত। কারণ প্রতিবছর মালয়েশিয়ায় একটি পরিবারের গড়ে ২২ হাজার ডলার খরচ হয়।

   

একটি মানবসম্পদ সংস্থার পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা হাফিদজাহ এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিঙ্কডইনে শেয়ার করেছেন। গত ২৯ নভেম্বর হাফিদজাহ লেখেন, আমার ব্যাংকিং অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখার প্রশংসা করছি। এ অর্থ সুখ কিনতে পারেনি কিন্তু মেব্যাংক জানে কীভাবে হতাশা কিনতে হয়।

 

এ পোস্টে এক ব্যবহারকারী লেখেন, তারা আপনাকে বলের মতো ব্যবহার করেছে। আপনাকে যেখানে সেখানে লাথি দিয়েছে। আরেক ব্যবহারকারী লেখেন, আমি বুঝতে পারছি না মালয়েশিয়া ব্যাংকগুলোর কী সমস্যা হলো।

   

এদিকে শুক্রবার মেব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভুলে অর্থ চলে চাওয়ার বিষয়টি সমাধান করা হয়েছে। মেব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম ব্যাংক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।