Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

নারায়ণগঞ্জে সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

admin • 28 Nov 2024, 09:53 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ডিএকে টেক্সটাইল’ নামে একটি সুতার কারখানায় আগুন লেগেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার ওই কারখানায় আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে পলেস্টার, টিস্যু ও নাইলনজাতীয় সুতা তৈরি হয়। এ জাতীয় পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ জন্য অল্প সময়ের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

কারখানাটির মালিক কিংকর বাবু জানান, এই কারখানায় পলেস্টার, টিস্যু ও নাইলন সুতা তৈরি এবং সাইজিং করা হয়।

 

কারখানার ব্যবস্থাপক তরু বাবু বলেন, হঠাৎ করে আগুনের শিখা দেখতে পেয়ে মিলে কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দ্রুত আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টেক্সটাইল মিলের কাঁচামাল, উৎপাদিত সুতা, সাইজিং করার সুতা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সুতাসহ মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।