Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
ফিচার

নাথিং ডে-"কিছু না " দিবস আজ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
নাথিং ডে-"কিছু না " দিবস আজ

আজ ‘কিছু না’ দিবস। ইংরেজিতে যাকে বলে হচ্ছে ‘নাথিং ডে’। মূলত আজকের দিনটি তাদের জন্যই যারা সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই এই দিনটি মূলত কর্মহীন থাকা, অলস সময় কাটানোর জন্য বরাদ্দ।

 

আজকের দিনে কোথাও যাবো না, কোনো কাজ করবো না, সারাদিন অলস হয়ে পড়ে থাকবো এমন মনমানুষিকতার মানুষের জন্য বিশেষ একটি দিন। ।

 

‘কিছু না’ নামক এই অদ্ভুত দিনটির যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে। দিবসটি উদযাপনে প্রথম প্রস্তাব করেছিলেন আমেরিকান কলাম লেখক হ্যারল্ড কফিন। জানা গেছে, হ্যারল্ড কফিনের একটি সংগঠন ছিল ‘নাথিং অর্গানাইজেশন’ নামে। তারাই এই দিবসটি উদযাপন শুরু করে প্রথম।

 

কিছু না করার ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য হ্যারল্ড কফিন প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটি। স্বাভাবিকভাবেই সংগঠনটি কাজের কাজ কিছু করবে তা প্রত্যাশা না করাই ভালো। কিছু করা তো দূরের কথা, এখন পর্যন্ত একটি মিটিংও করতে পারেনি সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।