Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

নাইজেরিয়ায় একাধিক আত্মঘাতী হামলায় ১৮ জন নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নাইজেরিয়ায় একাধিক আত্মঘাতী হামলায় ১৮ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একাধিক আত্মঘাতী হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুন) এসব হামলা ঘটে। জরুরি পরিষেবা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

 

দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিনটি হামলার একটি গোওজা শহরে এক বিয়ের অনুষ্ঠানে চালানো হয়। এক শিশুকে পিঠে বেঁধে নিয়ে এক নারী বিয়ের আনুষ্ঠানিকতার চলাকালে বিস্ফোরণ ঘটায়। অপর হামলাগুলো একটি হাসপাতাল এবং বিয়ের অনুষ্ঠানে আহতদের লক্ষ্য করে চালানো হয়।

 

বর্নো রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। সংস্থার প্রধান বারকিন্ডো সাইদো বলেছেন, নিহতদের মধ্যে শিশু, গর্ভবতী নারী, পুরুষ ও শিশু রয়েছে। মারাত্মক আহত ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালে গোওজা শহরটি দখল করে। পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী ২০১৫ সালে চাদের বাহিনীর সহায়তায় গোওজা পুনরুদ্ধার করে। তবে সে সময় থেকে বোকো হারাম এ অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে। অব্যাহত সহিংসতায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত এবং প্রায় ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। কেবল নাইজেরিয়ায় নয়, সহিংসতা ছড়িয়েছে নাইজার, ক্যামেরুন ও চাদে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।