Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
এক্সক্লসিভ জেলার খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে লাগাতার গোলাগুলি,ঝুঁকি নিয়েই খুলেছে স্কুল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে লাগাতার গোলাগুলি,ঝুঁকি নিয়েই খুলেছে স্কুল

মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লাগাতার গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায়।

 

এ কারণে নিরাপত্তার স্বার্থে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে আজ মঙ্গলবার থেকে চলছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

 

সীমান্তের কাছে হেলিকপ্টার ও ভারী মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকার কাছাকাছি না যেতে বারবার নির্দেশ দেয়া হচ্ছে। সবাইকে সতর্কভাবে চলাফেরার করতে বলা হয়েছে।

 

এর আগে, বন্ধ ঘোষণা করা স্কুলগুলো হলো উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেশ কিছুদিন ধরে লড়াই চলছে। শনিবার মিয়ানমার থেকে টেকনাফের বাড়িঘরে বুলেট এসে পড়লে আতঙ্ক আরও বেড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।