Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
এক্সক্লসিভ শোক দিবস

নরসুন্দা নদীর পাড়ে মিলল যুবকের লাশ, পকেটে ছিল মাদক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নরসুন্দা নদীর পাড়ে মিলল যুবকের লাশ, পকেটে ছিল মাদক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারুকবাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড় থেকে বোরহান উদ্দিন(২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের বারুকবাজার ব্রিজের সামনে নরসুন্দা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বোরহান উদ্দিন পানাহার কনিকপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বারুকবাজার ব্রিজের সামনে নরসুন্দা নদীর পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন করিমগঞ্জ থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে পরনে প্যান্ট, শার্ট পরা অবস্থায় থাকা বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন বলেন, আমরা ধারণা করতে পারছি না, এটা হত্যা নাকি অপমৃত্যু। লাশের প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। লাশটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।