এক্সক্লসিভ
জাতীয়
নয়া পল্টনে শাওনের গায়েবানা জানাজা সম্পন্ন
admin
• 02 Sep 2022, 05:19 PM
• পঠিত 2 বার
নারায়ণগঞ্জে নিহত যুবদল নেতা রাজা আহমেদ শাওনের গায়েবানা জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে ভোলার নুরে আলম ও আবদুর রহিমের মৃত্যুর পর এবার নারায়নগঞ্জেও আমাদের আরেক ভাই শাওনের প্রাণ গেলো।
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতেও সারাদেশে বহু জায়গায় একইভাবে সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে।
ফখরুল বলেন, শাওনের এই রক্ত কখনও বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদেরকে আরও শক্তিশালী করবে। গণতন্ত্রের মুক্তি এবং খালেদা জিয়ার মুক্তির জন্য যে লড়াই আমরা শুরু করেছি। দেশের সমগ্র জনগনকে সম্পৃক্ত করে রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ।
তিনি অভিযোগ করে বলেন, আমরা সকালে নারায়নগঞ্জে তার বাসায় গিয়েছিলাম। তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। শাওন যুব দলের সক্রিয় কর্মী ছিল। এই সরকার শাওনের লাশটিও তার পরিবারের কাছে হস্তান্তর করে নাই। গভীর রাতে পুলিশ পাহারায় তার লাশ দাফন করা হয়। দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও তার বন্ধুদের কাউকে সেই জানাজায় অংশ নিতে দেয়নি।
বিএনপির এই নেতা বলেন, আসুন আমরা সকলে শাওনের আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এই দোয়া করি।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





