Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে পথশিশু আহত

admin • 11 May 2024, 05:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে পথশিশু আহত

রাজধানীর নয়া পল্টনের হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণে সানী (১৬) নামে এক পথশিশু আহত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।

ককটেল বিস্ফোরণে কে বা কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়েছে।

আহত সানী চট্টগ্রামের কোতোয়ালি থানার বদ্দারহাট গ্রামের টিটু মিয়ার ছেলে। সে পল্টন এলাকায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করে।

বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এই এসআই বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত জঘম অবস্থায় শিশু সানীকে উদ্ধার করেছি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

এসআই মোহাম্মদ আলী আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু সানী জানিয়েছে, সে ওই পথের ফুটপাতে প্লাস্টিকের বোতল কুড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। তার ডান হাতের কব্জি রক্তাক্ত জখম হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাই। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।