Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ রাজনীতি

নয়াপল্টনে সংঘর্ষের পর যা বললেন ফখরুল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে সংঘর্ষের পর যা বললেন ফখরুল

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কার্যালয়ের সামনে কেন বসে আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমি কী করবো? আমার কার্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমি বিশ্বাস করি খুব দ্রুতই বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হবে। একই সঙ্গে ১০ তারিখের সমাবেশ হবে শান্তিপূর্ণ।

এদিকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা। অপরদিকে সকালে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

 

এরপর সড়ক থেকে উঠে যেতে বললে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।