Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল

নবনিযুক্ত ৮ জন জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেসউর রহমান।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি জানান, আটজনের নিয়োগ বাতিলের পাশাপাশি আরও চারজনের জেলা বদল করা হয়েছে। বাতিল হওয়া আটজন আগের কর্মস্থলে যোগ দেবেন।

যেসব জেলার ডিসি নিয়োগ বাতিল হয়েছে—লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, শরীয়তপুর ও রাজবাড়ী। এছাড়া টাঙ্গাইলে নিয়োগ দেওয়া ডিসিকে বদল করে পঞ্চগড়ে, নীলফামারী থেকে টাঙ্গাইলে, নাটোর থেকে লক্ষ্মীপুরে ও পঞ্চগড় থেকে নাটোরে বদলি করা হয়েছে।

নিয়োগ বাতিল হওয়া আট জেলায় তিনদিনের মধ্য নতুন করে নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব।

সিনিয়র সচিব বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনাকাঙ্খিত ঘটনা। এই ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এম এ আকমল হোসেন আজাদকে প্রধান করে এক সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে।

এর আগে গত সোম ও মঙ্গলবার দুদিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।