Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

admin • 18 Jun 2026, 08:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নদীতে গোসলে নেমে নিখোঁজ, ৬ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

 জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

বৃহস্পতিবার (১৮ জুন ) সন্ধা ৭টা দিকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে। এর আগে দুপুর সাড়ে ১২টা দিকে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় গোসলে নেমে তারা নিখোঁজ হয়।

 

নিহতরা হলো রাধানগর গ্রামের শামিম মিয়ার ছেলে ওসমান মিয়া (৮) এবং একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ইসমাইল (৭)। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পর প্রচণ্ড গরমের কারণে বাড়ির পাশের যমুনা নদীর তীরে খেলতে যায় ইব্রাহিম ও ওসমান।

 

তাদের সঙ্গে আরও কয়েকজন সহপাঠী ছিল। একপর্যায়ে সবাই নদীতে গোসল করতে নামে। গোসলের সময় নদীর প্রবল স্রোতে দুই শিশু ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু ততক্ষণে শিশু দুটি নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে ইব্রাহিম হোসেন ইসমাইল এবং পরে ওসমান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

 

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, নদীতে স্রোত অনেক বেশি থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়েছে। তারপরও দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার চেষ্টার পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।