Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

admin • 08 Apr 2025, 12:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক আরোপ করেছে, সেটির পুনর্বিবেচনা চেয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

চিঠিতে ৩ মাসের জন্য ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেয়ার কথাও বলেছেন ড. ইউনূস।

 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে বাংলাদেশ কী কী করতে চায়, তার প্রতিশ্রুতি রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।