Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এক্সক্লসিভ

নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) থেকে অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমাণ নগদ টাকা উত্তোলন করা যাবে। তাছাড়া, আগের মতো যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেনের করতে পারবেন গ্রাহক।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা। এর আগের সপ্তাহগুলোতেও এক লাখ টাকা করে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

প্রসঙ্গত, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক।

 

এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা ১লাখ টাকা করে বাড়ানো হয়। আগামীকাল রোববার থেকে নগদ টাকা উত্তোলনের কোনো সীমা থাকছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।