সংগৃহিত: ইন্টারনেট
তিনি বলেন, এটি স্পষ্ট করে বলা দরকার, নগদের জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ জাতীয় দায়িত্ব পালন করছে।
অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। নগদের প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোনো অনিয়মের স্থান নেই।
তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য। নগদের সঙ্গেই থাকুন।
এক্সক্লসিভ
জাতীয়
নগদের সাফল্যে একটি মহল নাখোশ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
admin
• 28 Aug 2022, 01:23 PM
• পঠিত 0 বার
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সম্পর্কে মহল বিশেষের অপতৎপরতা টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নজরে এসেছে। এক তথ্য বিবরণীতে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।
মন্ত্রী বলেন, ২৬ শে মার্চ ২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের সাফল্যে একটি মহল নাখোশ। যেখানে নগদের কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে, সেটি অনুমেয়?
মোস্তাফা জব্বার বলেন, যেখানে নগদের কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারল, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক- বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সব সরকারি ভাতা পাচ্ছে ডিজিটালি ১০০ ভাগ স্বচ্ছতার সঙ্গে, তাহলে এতে কার ক্ষতি হলো?
সংগৃহিত: ইন্টারনেট
তিনি বলেন, এটি স্পষ্ট করে বলা দরকার, নগদের জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ জাতীয় দায়িত্ব পালন করছে।
অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। নগদের প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোনো অনিয়মের স্থান নেই।
তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য। নগদের সঙ্গেই থাকুন।
সংগৃহিত: ইন্টারনেট
তিনি বলেন, এটি স্পষ্ট করে বলা দরকার, নগদের জন্য ডাক বিভাগের কোনো ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ জাতীয় দায়িত্ব পালন করছে।
অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। নগদের প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সব আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোনো অনিয়মের স্থান নেই।
তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য। নগদের সঙ্গেই থাকুন।মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।