Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি 'গুজব'

admin • 18 Apr 2026, 11:48 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি 'গুজব'

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া একটি সংবাদকে ‘গুজব’ ও ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল হয় ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা তা জানা যাবে পরীক্ষার হলে’—শিরোনামে একটি সংবাদ। এই সংবাদটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হলো এর প্রতিবাদ।

মন্ত্রণালয়ের বক্তব্য, পরীক্ষা পদ্ধতি বা রুটিন নিয়ে নেওয়া হয়নি এ ধরনের কোনো সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ অসত্য। কোনো অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি ছড়াতে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পরীক্ষার সময়সূচী বা যেকোনো দাপ্তরিক পরিবর্তন কেবল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ বা নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান।

শিক্ষা মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে বা ভিত্তিহীন সংবাদ প্রচার করছে, তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর আইনগত ব্যবস্থা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।