Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ধ্বংসস্তূপ থেকে ৪৮ ঘণ্টা পর ২ মাসের শিশুকে জীবিত উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ধ্বংসস্তূপ থেকে ৪৮ ঘণ্টা পর ২ মাসের শিশুকে জীবিত উদ্ধার

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পর বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) কাহরামানমারাস প্রদেশের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয় বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এলবিস্তান জেলায় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার মোহাম্মদ দোগান বোস্তান নামের ওই শিশুকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারের সময় শিশু মোহাম্মদ তার হাতের আঙুল চুষছিল।

শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার কিছুক্ষণ আগে তার মাকেও জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুরস্কের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সোমবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে এখন পর্যন্ত ৮ হাজার ৫৭৪ জন নিহত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।