Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হলো "আয়া"

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হলো "আয়া"

সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া সেই শিশুটির নাম রাখা হয়েছে। দেশটির আফরিনের কাছে সেহান হাসপাতালের কর্মীরা তার নাম রাখেন ‘আয়া’।বর্তমানে শিশুটি সুস্থ আছেন বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

 

সোমবার সকালে উত্তর-পশ্চিম সিরিয়ার জিন্দিরেস শহরে ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছিলেন শিশুটি।আয়া যখন জন্মগ্রহণ করেছিল তখনও তার মা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন।সন্তান জন্মের পরই মারা গেছেন তার মা। ভূমিকম্পে আয়ার বাবা, চার ভাইবোন এবং এক খালাও নিহত হন বলে জানায় বিবিসি।

 

সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) দল পাঁচ ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গেছে, জিন্দারিসের ধ্বংসাবশেষ থেকে টেনে আনার পর একজন ব্যক্তি শিশুটিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। শিশুটির চাচা খলিল আল-সুওয়াদি মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা খনন করার সময় একটি আওয়াজ শুনতে পাই।

 

তখন ধুলো পরিষ্কার করি এবং নাভির সঙ্গে নাড়ি জড়ানো অবস্থায় শিশুটিকে পেয়েছি, পরে আমরা নাড়ি কেটে ফেলি এবং আমার চাচাতো ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

 

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ভূমিকম্পে দেশটিতে ৩ হাজার ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তাছাড়া তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।