Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ধানমন্ডি লেকে ‘বিদ্রোহী চত্বর’করবে সরকার

admin • 28 Nov 2024, 05:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধানমন্ডি লেকে ‘বিদ্রোহী চত্বর’করবে সরকার

গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনায় রাজধানীর ধানমন্ডি লেকে ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। ৬০ কাঠা জায়গার ওপর এই চত্বরের একটি নকশা চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। 

 

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ চত্বরের নকশা করেছেন অধ্যাপক রফিক আজম। এ প্রকল্পের বাস্তবায়ন করছে সিটি করপোরেশন, আর তত্ত্বাবধান করবে নজরুল ইন্সটিটিউট।

এ বিষয়ে লতিফুল ইসলাম শিবলী বলেন, আমরা তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। সিটি করপোরেশনের কর্মকর্তাও ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে খুব তাড়াতাড়ি আমরা কবি নজরুলের বিদ্রোহী চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনাকে এক করে নির্মাণ করতে যাচ্ছি ‘বিদ্রোহী চত্বর’, যার ইংরেজি নাম হবে ‘Rebel Square’। ধানমন্ডি আবাসিক এলাকার ১৩/এ এবং ৮/এ রোড সংলগ্ন লেকের পাড়ে এই ‘বিদ্রোহী চত্বর’ হবে।

   

তিনি বলেন, এই বিদ্রোহী চত্বর এই দেশের তরুণদের বার বার স্মরণ করিয়ে দেবে- ব্রিটিশ থেকে ভারতীয় সাম্রাজ্যবাদ, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইতোমধ্যে আমরা একটি নকশাও করেছি, শিগগিরই কাজ শুরু হবে।

   

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।