Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডিতে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব

admin • 17 Aug 2025, 06:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ক্যশৈন্যু মারমার নিকট তার ব্যাখ্যা তলব করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এ কথা জানায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমে এ বিবৃতি পাঠায়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।

একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এছাড়াও দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।