Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে নায়িকা আটক

admin • 15 Dec 2024, 12:09 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আ টক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। এ সময় তার সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

 

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গেল ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ।

 

ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন, আমার নেত্রীর নাম শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে। যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।