Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ধর্ষণ মামলায় ট্রাম্পের বিচার শুরু

admin • 27 Apr 2023, 06:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ধর্ষণ মামলায় ট্রাম্পের বিচার শুরু

ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) মঙ্গলবার বিচার শুরু হয়। বিচারকাজ এক থেকে দুই সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে।

গেল প্রায় ৩০ বছর আগে ই জিন ক্যারল নামের এক কলামিস্টকে ট্রাম্প ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। খবর রয়টার্সের।

ক্যারলের অভিযোগ অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তাকে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিংরুমে ধর্ষণ করেন ট্রাম্প। এ ঘটনায় দেওয়ানি মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করেছেন তিনি। পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও এনেছেন ক্যারল।

এদিকে,অভিযোগ অস্বীকার করে ডোনাল্ড ট্রাম্প জানান, ক্যারল নিজের প্রচারণার জন্য এমন অভিযোগ করেছেন। ২০২২ সালে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ক্যারলের অভিযোগকে ধাপ্পাবাজি বলেও উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।