Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

দ্রুত উইকেট হারিয়ে চরম চাপে বাংলাদেশ

admin • 23 Sep 2023, 08:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দ্রুত উইকেট হারিয়ে চরম চাপে বাংলাদেশ

একের পর এক উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন ব্যক্তিগত ৬ রানে বিদায় নেয়ার পর ব্যাটিংয়ে আসেন তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। সুযোগ পেয়ে ঘরের মাঠেও পারলেন না। ১২ বলে ১৬ রান করে আউট হতে হলো তাকে।

বড় তামিম এবং ছোট তামিমের জুটিটা হলো ৪১ রানের। ১৯ রানে প্রথম উইকেট পড়ার পর দুই তামিমের ব্যাটে মনে হচ্ছিলো ভালোই এগুচ্ছে বাংলাদেশ। কিন্তু ইশ সোধির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম।

সৌম্য সরকার বরাবরের মতোই ব্যর্থ। ২০২১ সালের পর ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য সর্বশেষ ম্যাচ দিয়ে। তবে বৃষ্টিতে এক ইনিংসও হতে পারেনি সে ম্যাচে, সৌম্যও ব্যাটিং পাননি। আজ পেলেন। তবে ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ বল টিকলেন শুধু। ইস সোধির হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

সম্ভাবনার মৃত্যু ঘটলো তাহিদ হৃদয়ের আউট হওয়ার মধ্য দিয়ে। ৭ বল খেলে ৪ রান করলেন তিনি। এরপরই বোল্ড হয়ে গেলেন ইশ সোধির বলে। ৭০ রানের মাথায় পতন ঘটলো বাংলাদেশের ৪ উইকেটের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান। ব্যাট করছেন তামিম ইকবাল ৪২ ও মাহমুদউল্লাহ্ রিয়াদ ১৩।

এর আগে ব্যাট করে ৪৯.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৫৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৫৫ রানের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।