Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin • 24 Jan 2025, 08:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে, ফে‌রি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে বি‌ভিন্ন ধরনের যানবাহন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়‌তে থা‌কে। রাত দেড়টার পর থে‌কে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ ক‌রে। তখন ফেরি চলাচলের জন্য নদীতে রাখা বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

 

ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। ফে‌রি বন্ধের পর থে‌কে ঘাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা।

 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।