Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
এক্সক্লসিভ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

   

গত কয়েক দিন ধরেই কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। পদ্মা সেতু চালু হবার পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করার কারণে চাপ কমেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

 

। ফলে ফেরি বন্ধ থাকলেও আগের মতো যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় না। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রতিদিনই সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।