Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

দেশে এখন কোনো মানুষ না খেয়ে থাকে না: পরিকল্পনামন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দেশে এখন কোনো মানুষ না খেয়ে থাকে না: পরিকল্পনামন্ত্রী

খাবার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চালের দাম যদি বাড়ে, আমাদের হাত-পা কাঁপে। তিনি বলেন, যারা খেতে পেত না, তাদের নিয়ে আগে গুলিস্তানে ভুখা মিছিল হতো। এখন কোনো মানুষ না খেয়ে থাকে না।

 

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত ফুডপ্রোর ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

   

এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরে খাদ্য, বিদ্যুৎ ও সড়কে একটা বিরাট পরিবর্তন এসেছে। আপনারা ধন্যবাদ দিলে আমরা খুশি, না দিলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব।

   

তিনি বলেন, আগে দেশ দখল করা হত। এখন নিয়ম হচ্ছে, বাজার দখল করতে হবে। করতে পারলেই কেল্লাফতে।

   

পরিকেল্পনামন্ত্রী বলেন, শুধু খাবার দিলেই হবে না, সেটি স্বাস্থ্যকর হতে হবে। শুধু পরিবেশন নয়, বিপণন নয়, খাদ্যের মান ঠিক রাখায় আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

   

এই কাজ করায় বাপা এগিয়ে এসেছে। তারা আরও বেশি ভূমিকা রাখবে আমি আশা করি। গবেষণায় আরও এগিয়ে আসুন। আমাদের আরও বেশি উৎপাদন করতে হবে, আরও বেশি আয় করতে হবে।

   

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, আয়োজক কমিটির সদস্য প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আয়োজক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।