Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

দেশে একক পরিবারের প্রবণতা বাড়ছে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেশে একক পরিবারের প্রবণতা বাড়ছে

দেশের শহর ও পল্লী এলাকায় একক পরিবারের প্রবণতা বাড়ছে। দেখা গেছে তুলনামূলকভাবে পল্লী এলাকা থেকে শহরে একক পরিবার গঠনের প্রবণতা বেশি।

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’ এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

 

জরিপের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশে খানার গড় আকার ছিল ৪ দশমিক ৩০ জন। ২০২২ সাল পর্যন্ত তা দাঁড়ায় ৪ দশমিক ২৬ জনে। তবে পল্লী পরিবারে গড় আকার ৪ দশমিক ৩০ জন এবং শহরে ৪ দশমিক ১৮ জন। অর্থ্যাৎ পল্লী এলাকা থেকে শহরে একক পরিবার গঠনের প্রবণতা বেশি।

 

২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর অর্থাৎ এক বছর ধরে সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এই জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

 

জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন ছিল। এসব তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার পরিদর্শন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।