Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জেলার খবর রাজনীতি

দেবীগঞ্জে যুব মহিলা লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে যুব মহিলা লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ যুব মহিলা লীগের উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকলে উপজেলা সদরের অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন।

পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিন অনুষ্ঠানিক ভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। এছাড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লুৎফা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোছাঃ রিতু আক্তার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মালেকা বেগম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার প্রমুখ।

 

ড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে মোছাঃ জেসমিন আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে লুৎফা প্রধানকে নির্বাচিত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।