Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জেলার খবর

দেবীগঞ্জে আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যার দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যার দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্যা হিস্যার দাবি এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ।

 

পরে বিজয় চত্বরে একটি সংক্ষিত প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী। বক্তারা বলেন,বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না।

 

দেবীগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলম বলেন, এই ভারত আমাদের রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সকল ক্ষেত্রে নগ্ন হস্তক্ষেপ করেই চলেছে। কসাই নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, তুমি বাংলাদেশ দেখেছো কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ ও জাগ্ৰত জনতা দেখো নাই। বাংলার মাটি পবিত্র, বাংলার মানুষ সদা জাগ্ৰত। বাংলাদেশকে নিয়ে যেকোন ধরনের ষড়যন্ত্র করা হলে তা কঠোরভাবে পতিহত করা হবে‌।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।