Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

দেবরের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক ভাবির! মারা গেলেন তিনিও

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দেবরের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাক ভাবির! মারা গেলেন তিনিও

ভারতের হাওড়ায় গণপিটুনিতে মারা গেছেন অসিত মাজি (৪২) নামের এক ব্যক্তি। তার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির ভাবিরও মৃত্যু হয়েছে। মৃতের নাম লক্ষ্মী মাজি (৪৭)।‌‌ এমনটিই জানা গেছে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে।

 

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোমেশ্বরের বাসিন্দা অসিত মাজি সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকারই দুই তরুণ পথ আটকে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। রাস্তা থেকে সরার জন্য অসিতবাবু একাধিকবার সাইকেলের বেল বাজান।

 

এরপর তাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য এগোতেই অসিতবাবু সাইকেলের হ্যান্ডেল তাদের গায়ে লেগে যায়। এই নিয়ে ঝগড়া শুরু। এরপর দুই তরুণ অসিতকে ব্যাপক মারধর করে রাস্তাতেই ফেলে রেখে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। তবে ভিতর ভিতর আঘাত যে গুরুতর ছিল, তা বোঝা যায় শুক্রবার।

 

ওই দিন সকালে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই হৃদরোগে আক্রান্ত হন অসিতবাবুর ভাবি লক্ষ্মী মাজি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তারও।

 

এদিকে, জোড়া মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাদের পরিবার। ঘটনার পরেই অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পরে শুক্রবার রাতে তাদের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে।

সূত্র: দ্য ওয়াল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।