Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

দুর্ঘটনার নাটক করে ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল দম্পতি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দুর্ঘটনার নাটক করে ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল দম্পতি

বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এ বছর ভারতে টমেটো উৎপাদন কম হয়েছে। আর এ কারণে দেশটিতে টমেটোর দাম অস্বাভাবিক রকম বেড়েছে। দাম বেড়ে যাওয়ার পর টমেটো নিয়ে ঘটেছে নানা কান্ড।

এবার জানা গেল, এক ট্রাক টমেটো ছিনতাই করেছেন এক দম্পতি। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জুলাই এই টমেটো লুটের ঘটনা ঘটে। ওইদিন আড়াই টন টমেটো নিয়ে বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে কোলার যাচ্ছিলেন ট্রাক চালক মাল্লেশ। তখন পথিমধ্যে গাড়ি দিয়ে তাকে থামান ওই দম্পতি।

 

তারা অভিযোগ করেন মাল্লেশ তাদের গাড়িতে ধাক্কা দিয়েছেন। এ অভিযোগে তারা তার কাছে ক্ষতিপূরণও দাবি করেন। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানানোয় মাল্লেশকে মেরে ট্রাক নিয়ে চম্পট দেন তারা। ওই দম্পতি আসলে একটি ডাকাত চক্রের সদস্য ছিলেন।

টমেটোর ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত দম্পতির বাড়ি তামিল নাড়ুর ভেলোরে। তারা ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানান চালক। এরপর শনিবার (২২ জুলাই) তথ্য প্রযুক্তিসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে তাদের আটক করা হয়।

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

এদিকে বর্তমানে ভারতে প্রতি কেজি টমেটো ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। সে হিসেবে ছিনতাইকৃত টমেটোর দাম ছিল আড়াই লাখ রুপি।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।