সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাস্তায় ১ লাখ দিরহাম পড়ে থাকতে দেখে তুলে নেন এক প্রবাসী। তবে কুড়িয়ে পাওয়া এই অর্থ নিজের কাছে রেখে না দিয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। আমিরাতের ১ লাখ দিরহাম বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান।
এরআগে এ মাসের শুরুতে এক মিসরীয় ট্যাক্সি চালক ১০ লাখ দিরহাম সমমুল্যের জিনিস ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এক ব্যক্তি তার ট্যাক্সিতে জিনিসগুলো ফেলে চলে গিয়েছিলেন। পরবর্তীতে চালক জিনিসগুলো পুলিশের কাছে নিয়ে যান।
এছাড়া কয়েকদিন আগে এক প্রবাসী ডেলিভারি ম্যান পোল্যান্ডের এক পর্যটককে নগদ ১৫ হাজার ৩০০ দিরহাম ফেরত দিয়েছিলেন। ওই পর্যটক ১ হাজার ৭০০ দিরহামের জিনিস কিনলেও ডেলিভারি ম্যানকে ভুলে ১৭ হাজার দিরহাম দিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে পাকিস্তানি ওই ডেলিভারি ম্যান নিজে ফোন দিয়ে জানান তাকে ভুলে ১৫ হাজার ৩০০ দিরহাম বেশি দেওয়া হয়েছে। পরে তিনি গিয়ে সেগুলো ফেরত দিয়ে আসেন।
সূত্র: খালিজ টাইমস





