Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের তাকরীম

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের তাকরীম

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। ১৫ বছর বয়সী তাকরীম ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

 

এর আগেও এই প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন। হাফেজ তাকরীমের বাড়ি টাংগাইল জেলায়।

 

দুবাই সরকার আয়োজিত বিশ্বের সকল দেশের হাফেজগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে বিগত ২৬ বছর ধরে। ২০২৩ সালের ২৬ তম আসরে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাফেজ তাকরীমকে প্রথম হিসেবে ঘোষণা করা হয় দুবাইয়ের আল মামজার এলাকায় অবস্থিত কালচারাল এন্ড সায়েনটিফিক এসোসিয়েসন মিলনায়তনে।

দুবাইয়ের দুই রমজান থেকে শুরু হওয়া এই আসর ১৩ রমজান পর্যন্ত চলে। এতে অংশ নিয়েছিলো ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার নানাদেশের কোরআনে হাফেজরা।

 

এদিকে হাফেজ তাকরীমের প্রথম স্থান অধিকার অর্জন করায় বাংলাদেশ দূতাবাস তাকে শুভেচ্ছা জানিয়েছে। একইসাথে বাংলাদেশ কমিউনিটির মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।