Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ: ইসি সচিব

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।