Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

আফ্রিকার দেশ সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে দেশটির প্রধান জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

দেশটির ফায়ার ব্রিগেড বলেছে, ৬০ আসনের ধারণক্ষমতা সম্পন্ন একটি বাস মৌরিতানিয়ার সীমান্তের কাছের শহর রোসোর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তবে রোসোগামী বাসটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেইখ ফল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি গুরুতর দুর্ঘটনা। এতে ৮৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস রাস্তা থেকে সরিয়ে ফেলার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউটর চেইখ ডিয়েং বলেন, প্রাথমিক তদন্তে যাত্রীদের গণপরিবহণের জন্য নির্ধারিত একটি বাসের টায়ার ফেটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টায়ার ফেটে বাসটির গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।