Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় এক্সক্লসিভ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের

বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তারা রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন নারী রুমা অভিমুখে ট্রাকে করে ভিজিডির চাল নিয়ে আসার সময় কমলাবাগান এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের মধ্যে দুইজনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী ঢাকা পোস্টকে বলেন, বগালেকে ট্রাক দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। এর মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।