Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দায়িত্বরত অবস্থায় নিজ বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

admin • 18 Apr 2026, 03:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দায়িত্বরত অবস্থায় নিজ বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত অবস্থায় নিজ বন্দুকের গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।

 
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। ঘটনাটি জানাজানি হলে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র কর্মকর্তাসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।  
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।  

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।