Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দাঁত দেখে আসামীকে গ্রেফতার করলো পুলিশ

admin • 12 Feb 2023, 10:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দাঁত দেখে আসামীকে গ্রেফতার করলো পুলিশ

দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে শনিবার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার পরিচয় শনাক্ত করা গেছে দুটি সোনার দাঁত দেখে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

জানা গেছে, ২০০৭ সালে মুম্বাইয়ের একটি কাপড়ের দোকানে কাজ করতেন জাদেজা। সেই দোকানের মালিক থেকে প্রতারণার মাধ্যমে ৪০ হাজার ভারতীয় রুপি হাতিয়ে নিয়ে পালিয়ে যান তিনি।

 

এ ঘটনায় মামলা করে ওই দোকান মালিক। এরপর র্গ্রেফতার এড়াতে নিজের পরিচয় গোপন করে গুজরাটে পালিয়ে যান প্রতারক। সেখানে তিনি প্রবীণ আশুভা জাদেজা থেকে হয়ে ওঠেন প্রদীপ সিং আশুভা জাদেজা।

পুলিশ কর্মকর্তা জানায়, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা এবং পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিলো। যদিও গ্রেফতারের কয়েকদিন পর আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি।

 

পরে আর আদালতে হাজির হয়নি। তাই আদালত তাকে পলাতক ঘোষণা করে, পরবর্তীতে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজতে থাকেন। কিন্তু তিনি নিজের নাম পরিচয় লুকিয়ে পুলিশের একজন এজেন্ট হিসেবে কাজ করেন। পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার পর গ্রেফতার করে।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।