Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

দর্শকদের ভিড়ে ঢুকে গেল রেসের গাড়ি,৭ জনের প্রাণহানী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দর্শকদের ভিড়ে ঢুকে গেল রেসের গাড়ি,৭ জনের প্রাণহানী

নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভিড়ে ঢুকে গেল রেসের গাড়ি। কেড়ে নিলো সাতটি প্রাণ। রোববার (২২ এপ্রিল) শ্রীলঙ্কার দিয়াতালাওয়া শহরে হয় ভয়াবহ এ দুর্ঘটনা।

এতে আহত হয় আরও ১৮ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির রেস ফক্স হিল সুপারক্রস ইভেন্ট-এর আয়োজক ছিল শ্রীলঙ্কার সেনাবাহিনী। এবার ছিল প্রতিযোগিতর ২৮তম আসর।

এক লাখ দর্শক উপস্থিত হয়েছিল আয়োজনে। হঠাৎ করেই ভীড়ের মধ্যে ঢুকে যায় একটা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। সামরিক হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দু’জনের।

নিহতের তালিকায় প্রতিযোগিতার আয়োজকদের মধ্যে চার জন ও আট বছরের এক শিশুও রয়েছে। দুর্ঘটনার জেরে বাতিল হয় ইভেন্ট। চলছে তদন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।