Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

‘থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, ফানুস-আতশবাজি নিষিদ্ধ’

admin • 09 Dec 2024, 09:00 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, ফানুস-আতশবাজি নিষিদ্ধ’

২০২৪ সালের শেষ দিন অর্থাৎ থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার। এছাড়া আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানো নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

রবিবার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে আমরা ফানুস উড়াতে নিষেধ করেছি। আতশবাজি ফোটানোও নিষেধ করেছি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে অনেক সময় আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে। থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলো আছে আমরা সেগুলো বন্ধ রাখবো।

 

তরুণদের পানি-টানি খাওয়ার (মদ্যপান) বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোন ধরনের অসুবিধা না হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।