Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে আরও ৯টি হাটের প্রস্তাব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে আরও ৯টি হাটের প্রস্তাব

বাংলাদেশ সীমান্তে আরও ৯টি হাট চায় উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য ত্রিপুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে সেখানে এই সীমান্ত হাটগুলো করতে চাইছে ত্রিপুরা।

ভারতের কেন্দ্রীয় সরকারের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে ত্রিপুরা। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

২০১২ সালে ভারতের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় চারটি সীমান্ত হাট স্থাপন করার অনুমোদন দেয়। সাব্রুমের শ্রীনগর, সিপাইজলা জেলার কমলাসাগর, উত্তর জেলার পালবস্তি বা রাঘনা এবং ধলাই জেলার কমলপুরে এই হাট করার জন্য অনুমতি দেওয়া হয়।

ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করার পরে ২০১৮ সালের আগস্ট মাসে আরও সাতটি সীমান্ত হাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এ প্রস্তাবের বিষয়ে দুই দেশের সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দুই দেশের সীমান্তে থাকা ‘জিরো লাইন’-এর ওপরেই এই বিশেষ হাট তৈরি করা হয়। এর ফলে, দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা ওই হাটে গিয়ে জিনিস কিনতে পারেন। দুই দেশের সমান সংখ্যাক বিক্রেতা থাকে। সীমান্ত হাটে বেচাকেনা পুরোটাই করমুক্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।