Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তেল মজুত করে দিগুন দামে বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

admin • 11 Apr 2026, 09:14 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তেল মজুত করে দিগুন দামে বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা।  এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা ভ্রামমান আদালত পরিচালনা করেন। 

 

জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জের তিনানীপাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে পাম্প থেকে তেল নিয়ে নিজের দোকানে মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন জামরুল মিয়া। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

   

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।