Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
জাতীয়

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
দেশের উত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ছয় ডিগ্রীর ঘরে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক ডিগ্রী সেলসিয়াস। এদিকে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম শীতল বাতাস আর ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তবে বেলা বাড়ার পর সকাল ৯টায় সূর্যের দেখা মিললেও নেই তেমন উত্তাপ। রাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরছে। তীব্র শীতে বিপাকে পড়েছে জেলার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। শীত উপেক্ষা করে পরিবারের জন্য খাবার যোগাতে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। অন্যদিকে, ভোর থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা থাকায় জেলার বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। স্থানীয় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক ডিগ্রী সেলসিয়াস।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।