Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

তৃতীয় মেয়াদের মতো চীনের প্রেসিডেন্টের পদ নিশ্চিত করলেন শি জিনপিং। শুক্রবার তিনি এই পদ নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে দলের ওপর তার নিয়ন্ত্রণ আরও শক্ত হলো। সিএনএন।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের আইনসভায় আনুষ্ঠানিক ভোটে শি জিনপিং পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য পুনঃনিযুক্ত হন। তিনি ২ হাজার ৯৫২ ভোট পান।

 

৬৯ বছর বয়সী শি জিনপিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার পুনঃনিয়োগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল।

 

চীনে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক পদ। সত্যিকারের ক্ষমতা পার্টি ও সেনাবাহিনীর প্রধানের। দুটি পদই শি ধরে রেখেছেন। গেল অক্টোবরে অনুষ্ঠিত কংগ্রেসে তিনি কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন।

 

পার্টিতে শি এর বিশ্বস্ত নেতা লি কিয়াংকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

 

২০১৮ সালে চীনের আইনসভা এক আনুষ্ঠানিক ভোটে প্রেসিডেন্টের মেয়াদসীমা বিলুপ্ত করা হয়। এর মধ্য দিয়ে শিয়ের জীবনব্যাপী শাসন নিশ্চিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।