Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

তুরস্কে শয়নকক্ষে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:

তুরস্কের কুর্দিস্তান আরবিল এলাকায় নিজেদের শয়নকক্ষে বাংলাদেশের নাগরিক তারেক মিয়া ও তার ছেলে সাব্বির মারা গেছেন।

বুধবার (৪ মার্চ) সকালে তাদের শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের তারেক মিয়া ও তার ছেলে সাব্বির।

ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন মিয়া (২৬)। এছাড়া ফেনী জেলার আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিবার জানায়, মঙ্গলবার রাতে কোম্পানির কাজ শেষে বাবা ও ছেলেসহ পাঁচজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে কারখানা কর্তৃপক্ষ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তুর্কি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে—খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এই মৃত্যু। স্থানীয় একটি হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত তারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার বলেন, আমার বাবা-ভাই কেউ নেই। এখন স্বামী আর সন্তানও চলে গেল। আমি একেবারে নিঃস্ব। আমার এক বছরের ছেলের ভবিষ্যৎ কী হবে? আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মোবাইল ফোনে আমাদের বিয়ে হয়েছিল। আমি তাকে এখনো চোখে দেখিনি। সরকারের কাছে একটাই দাবি—আমার স্বামী আর সন্তানের লাশ যেন দেশে আনা হয়। আমি তাদের অন্তত একবার নিজের চোখে দেখতে চাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।