Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

তুরস্কে ভূমিকম্প : ধ্বংসস্তূপে ছোট্ট ভাইকে আগলে রাখল ৭বছরের বোন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
তুরস্কে ভূমিকম্প : ধ্বংসস্তূপে ছোট্ট ভাইকে আগলে রাখল ৭বছরের বোন

ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে বাড়ি। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে ছোট্ট ভাই-বোন। এমন কঠিন বিপদে মাত্র ৭ বছরের বোনটি পরম মমতায় ছোট ভাইটিকে আগলে রেখেছে।

 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইন্টারনেটে সিরীয় এই ভাই-বোনের হৃদয়স্পর্শী ছবি ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ প্রতিনিধি মোহাম্মদ সাফা ভাই-বোনের ছবিটি অনলাইনে শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি জানান, দীর্ঘ ১৭ ঘণ্টা পর ছোট ভাই-বোন দুটিকে উদ্ধার করা হয়েছে।

 

জাতিসংঘ প্রতিনিধি সাফা জানান, উদ্ধার হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ১৭ ঘণ্টা ৭ বছরের বোনটি তার ভাইয়ের মাথা হাত দিয়ে ঢেকে রাখে। যেন ভাইটি কোন আঘাত না পায়।

মোহাম্মদ সাফা কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, সবাই ভাই-বোন দুটির ছবি অনলাইনে শেয়ার করছে না। তিনি বলেছেন, মেয়েটি যদি মারা যেত, তবে সবাই ছবিটি শেয়ার করত। তিনি নেতিবাচক নয়, ভালো বিষয়কে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য তার এই আহ্বান কাজে লেগেছে। এই ভাই-বোনকে উদ্ধার করা হয়েছে।

 

গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের মধ্য-দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপের শহর নুরদায়ির ২৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

 

সংবাদমাধ্যমের সর্বশেষ তথ্যানুযায়ী মৃতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও অনেকেই চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভূমিকম্প ও তৎপরবর্তী অন্তত ১০০ পরাঘাতের প্রভাবে দেশদুটির হাজার হাজার ভবন ধসে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।